,

খালেদার কার্যালয়ে সেলিমা রহমানের জন্য খাবার

gulshan_khaleda_220195ডেস্ক রির্পোট : দুদিন পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গেল শুকনো খাবার। কিন্তু তা খালেদা জিয়ার জন্য নয়। সরকারের বেসরকারী বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী  রাশেদ খান মেনন এর বোন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জন্য। এদিকে বুধবার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়ার পর থেকে খালেদা জিয়া ভাত খাননি।

শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে সরকারের বেসরকারী বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী  রাশেদ খান মেনন এর বোন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জন্য খাবার প্রবেশ করাতে চাইলে পুলিশ অনুমতি দেয়। ফলে দীর্ঘ দুই দিন পর এক নেত্রীর খাবার ভেতরে প্রবেশ করলো।
এদিকে শুক্রবারও বিএনপি চেয়ারপারসনের জন্য নিয়ে আসা রান্না করা খাবার ফের নিয়ে গেছে পুলিশ। বেলা দেড়টার দিকে গুলশান-২ নম্বরের খুশবু হোটেল থেকে রান্না করা খাবার নিয়ে আসা হয় খালেদা জিয়ার জন্য। একটি ভ্যানে করে খাবার গুলশান কার্যালয়ের সামনে আসলে পুলিশ ভেতরে খাবার সরবরাহে বাধা দেয়। পরে ঐ খাবার পুলিশের একটি টিম এসে থানায় নিয়ে যায়।
শুক্রবার ১২টা ১৫ মিনিটে বেগম সেলিমা রহমানের জন্য আনা খাবারগুলো গুলশান কার্যালয়ে প্রবেশ করে। খাবারগুলো হল-খোরমা, খেজুর, মুড়ি। এই খাবার শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের জন্য। কার্যালয়ে অবস্থানরত অন্য কর্মচারীদের জন্য এই খাবার নয় বলে সেলিমা রহমানের বাসার কর্মচারী নূরুল ইসলাম জানান। তিনি বলেন, ম্যাডামের জন্য সব শুকনা খাবার আনা হয়েছে, এখানে কোন রান্না করা খাবার নেই।
বুধবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কার্যালয়ে অবস্থানরতদের জন্য নিতে বাধা দেয় পুলিশ। সেদিন রাতে কার্যালয়ে সংরক্ষিত হালকা শুকনো খাবার খেয়েই রাত যাপন করেছিলেন খালেদা জিয়া ও গুলশান কার্যালয়ের ভেতরে অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৫০জন।
পরের দিন বৃহস্পতিবার সকালে কার্যালয়ের ভেতরে খাবার প্রবেশ করাতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাঁধা দেয়। ফলে বৃহস্পতিবার সারাদিন ভাত খেতে পারেননি খালেদা জিয়া। এরপর রাত গড়িয়ে শুক্রবার বেলা দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ে কোন খাবার প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।
গুলশান অফিস সূত্র জানায়, বুধবার বিকেলের পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাত খাননি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) গুলশান অফিসে সংরক্ষিত খাবারগুলো খাচ্ছেন। ভেতরে খাবার প্রবেশ করতে না দেয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর