সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়ীক মতবিনিময় সভা

news-image

রংপুর ব্যুরো : সোনালী ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়ীক মতবিনিময় সভা গতকাল শনিবার আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে রংপুরের জেনারেল ম্যানেজার,স অফিসের জেনারেল ম্যানেজার এটিএম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো:এবনুজ জাহান, জেনারেল ম্যানেজার মো: নুরুল ইসলাম, এনামুল হক।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, রংপুর বিভাগের আগষ্ট/১৯ পর্যন্ত অর্জিত ব্যবসায়ীক অবস্থা পর্যালোচনা পূর্বক বিনিয়োগ বৃদ্ধিসহ অন্যান্য লক্ষ্যমাত্রা ডিসেম্বর মাসের মধ্যে শতভাগ অর্জন করার লক্ষ্যে কাজ করার আহবান জানান। তিনি ব্যাংকের দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর মাধ্যমে ঋণ পুন:তফশীল ও এককালীন এক্্িরট সংক্রান্ত বিশেষ নীতিমালার আওতায় খেলাপী ঋণ পুন:তফশীল করন এবং আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ বিশ্রেণীকরন ও শ্রেণীকৃত ঋণ হ্রাস করে দ্রুততম সময়ের মধ্যে খেলাপী ঋণের হার কমিয়ে আনার বিষয়ে গুরত্বারোপ করেন। সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে এসএমই ঋণ বিতরণসহ আবাসিক গৃহ নির্মাণ ঋণ, সোনালী নীড় ঋণের আওতায় পল্লী এলাকায় গৃহ নির্মাণ,কৃষি ও পল্লী ঋণ বিতরণের মাধ্যমে ঋণ প্রবাহ বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখার পরামর্শ প্রদান করে গ্রাহক সন্তুুষ্টি অর্জনের লক্ষে সহজে ও দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকিং সেবা প্রদান করার নির্দেশনা দেন।