,

গুলি করে মেরে বাংলাদেশির লা’শ ফেরত দিল বিএসএফ

news-image

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী নাজিম উদ্দীনের (৩৪) ম’রদে’হ ভারতীয় হাসপাতালে ম’য়নাতদন্ত শেষে ফেরত দেয়া হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধোপাখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম, জীবননগর থানা পুলিশের ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ ১০ জন এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসি সৌরভ সামন্তসহ ১০ জন।

জানা যায়, গত বুধবার গভীর রাতে নাজিম উদ্দীনসহ ৭/৮ জন গরু ব্যবসায়ী নিমতলা সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের গেদে বাগানপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গু’লি ছোড়ে। এতে নাজিম উদ্দীন ঘটনাস্থলেই নি’হত হন। অন্যরা পালিয়ে যায়। রাতেই বিএসএফ তার ম’রদে’হ নিয়ে কৃষ্ণনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই কৃষ্ণনগর হাসপাতালে তার ম’রদে’হের ম’য়ন’তদন্ত সম্পন্ন হয়।

বৃহস্পতিবার বিকেলে নাজিম উদ্দীনের ম’রদে’হ ফেরত চেয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবি বিএসএফের কাছে চিঠি দেয়। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার ম’রদে’হ বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

ধোপাখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের মাধ্যমে তার ম’রদে’হ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ