,

হোটেলে রাতযাপনের সময় প্রেমিক-প্রেমিকা ধরা, থানায় বিয়ে

news-image

স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে দিনাজপুরের একটি আবাসিক হোটেলে রাত যাপনের সময় প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আটক প্রেমিকের নাম আল মামুনুর রশিদ সরকার (২৬)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী সরকারের ছেলে। প্রেমিকার নাম দুলালী পারভীন ( ২৩), তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে ।

আটকের ১৫ ঘণ্টা পর বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানায় বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করেছে। কোতোয়ালি থানায় ৮ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়েছে। এসময় এলাকার গণ্যমান্য, জনপ্রতিনিধি ও পুলিশ উপস্থিত ছিলেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে গত মঙ্গলবার রাতে রাত্রিযাপন করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকার করে এবং পরবর্তীতে উভয়পক্ষের অভিভাবকদের অনুমতিক্রমে দিনাজপুর কোতোয়ালি থানায় ৮ লাখ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। পরবর্তীতে তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

তবে থানায় বিয়ে হয়নি এমন দাবি করে কোতোয়ালি থানার ওসি রেজওয়ানুর রহিম বিয়ের বিষয়ে বলেন, থানা বিয়ের জায়গা নয়। থানায় কোনো বিয়ে হয়নি। প্রেমিক-প্রেমিকাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর