রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দকাস’ক্তকে ৪০ দিনের চিল্লায় পাঠালেন এসিল্যান্ড মঈনুল

news-image

টাঙ্গাইলের মির্জাপুরে মা’দকা’সক্ত ওমর ফারুক (৩৭) নামের একজনকে ১৫ দিনের কারাদন্ড দেওয়ার পর বৃস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সেই মাদক সেবী ফারুককে ৪০ দিনের চিল্লায় পাঠিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক।

জানা গেছে, গত ১৯ আগস্ট ওমর ফারুক নামের ওই মাদকসেবী নিজেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হকের কাছে এসে নিজেকে সংশোধনের জন্য ১ মাসের সাজা প্রত্যাশা করেন। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের সাজা কারাদন্ড প্রদান করে তার ভাল হওয়ার ক্ষেত্রে সার্বিক সাফল্য কামনা করেন।

সুস্থ জীবনের প্রত্যাশী ওমর ফারুকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার পৌর সদরের শ্রী হরি পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তিনি। প্রায় ১২ বছর যাবৎ নেশায় আসক্ত। এক সময় পিকআপ চালক ছিলেন, নিজের একটি গাড়িও ছিলো তার, নিজের আয় দিয়ে ১৮ শতাংশ জায়গাও কিনেছিলেন তিনি। কিন্তু খারাপ সঙ্গে পড়ে প্রথমে গাঁ’জা ও পরবর্তীতে হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়েন ফারুক।

নেশার টাকার জন্য প্রথমে গাড়ি ও পরবর্তীতে ক্রয়কৃত জায়গায়ও বিক্রি করে দেন। বিবাহিত জীবনে এক ছেলে সন্তানের জনক ফারুক পরিবারের খবর না রাখায় এসএসসি পাস করা ছেলে কবির হোসেন কলেজে ভর্তি না হয়ে বর্তমানে ব্যবসা করছেন, আর স্ত্রী কাজ করছেন একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশা একটি সামাজিক ব্যধি। এটা নির্মূলে শুধু শাস্তি নয় মেন্টাল মোটিভেশনটা বেশি জরুরি। আমি সব সময় চেষ্টা করি প্রকৃত অর্থে মাদকসেবীদের মাদক থেকে ফেরাতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী