সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গু’লিতে বাংলাদেশি নি’হত

news-image

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গু’লিতে মোহাম্মদ নাজিম উদ্দীন (৩৫) নামে এক বাংলাদেশি নি’হত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নিমতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে গাংপাড়ার তাড়– মন্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নাজিম উদ্দীনসহ ৬/৭ জন গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অ’বৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে দেখে ফেলে এবং গু’লি চালায়। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মা’রা যান।

এ বিষয়ে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটা কনফারেন্সে আছি। কনফারেন্স শেষে আপনাদের সঙ্গে কথা বলব।