সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র দিয়ে শান্তি নিশ্চিত হয় না: ঢাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

news-image

‘অর্থ খরচ করে অস্ত্র কিনে কখনো শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায় না। একমাত্র বন্ধুত্ব, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। শান্তির জন্য অস্ত্রের পেছনে অর্থ খরচ কমিয়ে বন্ধুত্ব ও সংলাপের পথে বিনিয়োগ করতে হবে।’

বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বুধবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির আলাপ হয়।

ভারত মহাসাগর অঞ্চলকে কেন্দ্র করে উপকূলীয় ২১ রাষ্ট্রের আন্তর্জাতিক সংগঠন আইওআরএ (ভারতীয় মহাসগার রিম অ্যাসোশিয়েশন)-এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে। এই সম্মেলনে অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বাংলাদেশ সফর করছেন।

এসময় জাভেদ জারিফ বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বলেছি, মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান আগামীকালই সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।

তিনি বলেন, ‘ঢাকা-তেহরানের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সামনের দিনগুলোতে এই সম্পর্ক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে আরও ঘনিষ্ট হবে। ঢাকা সফরে এসে আমি এরই মধ্যে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উভয়ের সঙ্গেই খুব ফলপ্রসু আলোচন হয়েছে।’

‘আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার অনেক সুযোগ রয়েছে’—উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান সৌদি আরবসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্য চাই। সৌদি আরবসহ সব প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই। কোনো বৈরিতা চাই না।

মুসলিম দেশগুলোকে অস্ত্রের পেছনে অর্থ খরচ না করে তা জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অস্ত্রের জন্য টাকা খরচ করতে চাই না। এ টাকা দিয়ে জনকল্যাণ করতে চাই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক