,

বিয়ের দাবি নিয়ে সাংবাদিকের বাড়িতে কলেজছাত্রী

news-image

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দালাল পাড়া এলাকায় সাংবাদিক ও ছাত্রদল নেতা রবিউল হাসানের বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন শুরু করেছে তার প্রেমিকা এক কলেজছাত্রী। মঙ্গলবার দুপুরে ওই কলেজছাত্রী সেখানে অনশন শুরু করেন।

রবিউল হাসান অনলাইন রংপুর টাইসম এর প্রকাশক ও জাগো নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি। পাশাপাশি ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়কের দায়িত্বে আছেন। সাংবাদিক রবিউল হাসান ওই উপজেলার দালালপাড়া এলাকার ভূমি অফিসের অবসরপ্রাপ্ত পিয়ন হবিবর রহমানের এক মাত্র ছেলে। মেয়েটির পিতা ভবানীপুর ছেপাতিয়া কামিল মাদ্রাসার দপ্তরী বলে জানা গেছে।

মেয়েটি জানায়, সাংবাদিক রবিউল বিয়ের কথা বলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক মেলামেশা করেছেন। এখন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।

তবে সাংবাদিক রবিউল হাসান জানান, মেয়েটি তার পূর্ব পরিচিত হওয়ায় তার সাথে ফেসবুকে দুই মাস ধরে একটু কথা হয়েছে। মেয়ের সাথে তার অনৈতিক কোনো সর্ম্পক নেই। তাকে সামাজিকভাবে হয়রানি করতে তার বিরুদ্ধে একটি মহল যড়ষন্ত্র শুরু করেছে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ বিডি জার্নাল

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান