,

রাজধানীতে হঠাৎ প্রাথমিক স্কুলে গণশিক্ষা প্রতিমন্ত্রী, বরখাস্ত শিক্ষক

news-image

ঝটিকা পরিদর্শনে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।এক বছর অনুপস্থিত থাকায় তাকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নামেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

গুলিস্তানের সুরিটোলা স্কুলে কোনো অনিয়ম পাননি প্রতিমন্ত্রী। সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায়, শিক্ষকদের সতর্ক করেন তিনি। আর মহসিন স্কুলে অনুপস্থিত থাকা শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে।

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী আরও জানান, স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সংকট নিরসনের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর