,

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চাইল পাকিস্তান

news-image

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চাইলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি ড. মোমেনকে টেলিফোন করেন। এ সময় তিনি কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যেকোনো সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেয়ার বিষয়ে জোর দেন।

এর আগে এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ মনে করে, যে ভারত সরকার কর্তৃক (সংবিধানের) ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

বিবৃতি আরও বলা হয়, ‘বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে সমর্থন জানিয়েছে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।’গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর