,

এনজিও বাধা দিয়েছে, কারণ ভাসানচরে ফাইভস্টার হোটেল নেই

news-image

জোর করে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিক্যাব) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।ভাসানচর রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ভাসানচরে গেলেও সংকটের শেষ হবে না। এটি হবে সাময়িক সমাধান। এবার বর্ষায় ভূমিধসের আশঙ্কার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিলেন। সেখানে রোহিঙ্গারা গেলে তাদের রুজি-রোজগারের ব্যবস্থা হতো।

এ সময় এনজিওগুলোর সমালোচনা করে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি। এ বিষয়ে এনজিওরা বাধা দিয়েছে। কারণ সেখানে তাদের জন্য ফাইভস্টার হোটেলের ব্যবস্থা নেই।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে সরকারের পরিকল্পনাকে গত মার্চ মাসে স্বাগত জানায় জাতিসংঘ। তবে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হলে সেখানে বসবাসের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে- তা সরকারের কাছে জানতে চায় সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর