সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিপুত্র সুনাম রিফাত হ’ত্যার নির্দেশদাতা: রিশান ফরাজী

news-image

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মামলায় ৬ কিশোরকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় মামলার পরবর্তী তারিখ ১৮ই সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আ’সামিদের হাজির করা হলে আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

এ সময় আদালত চত্বরে আ’সামিদের ঢোকানো এবং গাড়িতে ওঠানোর সময় রিফাত হ’ত্যার অন্যতম আ’সামি রিশান ফরাজী চিৎকার করে বলেন, সুনাম দেবনাথ আমাদের লি’ডার, সুনাম দেবনাথই আমাদের নি’র্দেশদাতা, সে কেন আ’সামি হয়নি, তাকে কেন আ’সামি করা হলো না।

রিশান ফরাজি আরও বলেন, মিন্নি কেন সাত নম্বর আ’সামি? রিশান ফরাজি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে এবং চার্জশিটভুক্ত এক নম্বর আ’সামি রিফাত ফরাজীর ছোট ভাই। যে সুনাম দেবনাথের কথা রিশান ফরাজী চিৎকার করে বলেন, সেই সুনাম দেবনাথ হচ্ছেন বরগুনা-১ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

রিফাত হ’ত্যাকা-ের তদন্ত এবং এরপর রাজনৈতিক প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা, সঙ্গে মা’দক ব্যবসা জড়িত থাকার অভিযোগ পুরো ঘটনাকে ভিন্ন এক মাত্রা দেয়। অভিযোগ ওঠে, বড় কিছু আড়াল করতেই পেছন থেকে ক্ষমতাশালীরা কলকাঠি নাড়ছেন। আরও অভিযোগ রয়েছে, নয়ন ব’ন্ড নামে বরগুনাবাসীর কাছে পরিচিত সেই সাব্বির আহম্মেদ ওই শহরে একটি গ্যাং’য়ের নেতা, যাদের মদদ দেন এমপিপুত্র সুনাম দেবনাথ।

যদিও এর আগে গণমাধ্যমে দেয়া একাধিক সাক্ষাৎকারে পিতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং পুত্র সুনাম দেবনাথ সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে সুনাম দেবনাথ বলেন, রিফাত হ’ত্যাকা- এবং এ হ’ত্যাকা-ে জড়িতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কখনো ছিলও না। আমি এ হ’ত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি চাই। এমন একটি আলোচিত হ’ত্যাকা-ে জড়িত থাকলে কারোরই রেহাই পাওয়ার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত থাকলে আমিও রেহাই পেতাম না। সকল অভিযুক্তরাই রি’মান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হ’ত্যাকা-ে আমি জড়িত না থাকায় স্বীকারোক্তিতে আমার নাম কেউ বলেনি। কিন্তু চার্জশিট দাখিলের পর অভিযুক্তদের আমার বি’রুদ্ধে এমন মন্তব্য ষ’ড়যন্ত্রমূলক। একটি মহল আমার বাবা ও আমার সম্মান ক্ষুণ ও হয়রানি করতে অভিযুক্তদের প্ররোচনা দিচ্ছেন।  সূত্রঃ মানব জমিন

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী