,

চলমান সঙ্কটে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি

moeen৫ জানুয়ারীর প্রেক্ষাপটে এক মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে লাগাতার অবরোধ আর ফাঁকে ফাঁকে হরতালে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় সহিংসতা ও আগুনে পুড়ে মারা গেছে বহু মানুষ। বিএনপি বারবার নির্বাচনের তাগিদ দিলেও তাতে কর্ণপাত করছেনা ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকর্মীর বক্তব্যে এ কথা উঠে এসছে যে, এ সরকারের পূর্ণ মেয়াদ শেষে ২০১৯ সালেই হবে পরবর্তী নির্বাচন। আবর বিএনপি বলছে, যতদিন না পর্যন্ত তাদের নির্বাচনের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দুই দলের এমন অনড় অবস্থায় এখন জাতিসংঘের মধ্যস্থতা চাচ্ছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, চলমান অচলাবস্থা নিরসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন তারা।

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে ই-মেইলের মাধ্যমে দেয়া এ সাক্ষাৎকারে বিএনপির এ মনোভাবের কথা জানিয়েছেন তিনি।

সংলাপ আয়োজনে জাতিসংঘের সহায়তা চাওয়ার কারণ ব্যাখায় মঈন খান বলেন, বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতাসহ প্রায় ১০ হাজার কর্মী মিথ্যা মামলায় আটক আছেন। সংলাপে বসার মতো গণতান্ত্রিক পরিবেশ দেশে নাই।

বিএনপির প্রবীণ এই নেতা মনে করেন, ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া এবং চীনের মধ্যে সেতুবন্ধন হওয়ায় এখানের কোনো সমস্যায় ইউরোপ ও উত্তর আমেরিকার মতো এ অঞ্চলের প্রভাবশালী দেশগুলোর উদ্বেগের কারণ রয়েছে। বাংলাদেশের বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়েরও স্বার্থসংশ্লিষ্ট।

একমাত্র আলোচনায়ই সংকটের সমাধান আনতে পারে বলে মনে করেন মঈন খান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে আলোচনা। আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপও হবে আলোচনাই।

চলমান সহিংসতাকে ‘রোগ নয়, রোগের উপসর্গ’ বলে মন্তব্য করে এর সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেন মঈন খান।

priyo.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ