,

চাকরির প্রলোভনে ধ’র্ষণ, তিনদিনের রি’মান্ডে আ’সামি নাহিদ

news-image

রাজধানীর শ্যামলীর একটি অফিসে চাকরির সাক্ষাৎকারের কথা বলে এক তরুণীকে ডেকে নিয়ে অজ্ঞান করে গণধ’র্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আ’সামি নাহিদ পাটোয়ারীকে তিনদিনের রি’মান্ডে নিয়েছে পুলিশ।আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর হাকিম মইনুল হোসেন রি’মান্ডের এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ আ’সামি ফাহিম আহমেদ ফয়েজকে আদালতে হাজির করে সাতদিনের রি’মান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে তিনদিনের রি’মান্ড মঞ্জুর করেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদনের পর ইন্টারভিউ দিতে গিয়ে গণধ’র্ষণের শিকার হলে এক তরুণী শেরেবাংলা নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর নাহিদ পাটোয়ারী ও ফাহিম আহমেদ ফয়েজ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

ফয়েজকেও তিনদিনের রি’মান্ডে নিয়েছিল পুলিশ। গতকাল (সোমবার) তিনদিনের রি’মান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ ফের পাঁচদিনের রি’মান্ডে নেয়ার আবেদন করে। রি’মান্ড আবেদন মঞ্জুর না করে ফয়েজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেছিলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হতে ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

তরুণীর ভাষ্যমতে, ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখে যোগাযোগের পর মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ৩ নং সড়কের ৩৫/১/বি ভবনের ৫ম তলায় হেলথ ভিশন নামে একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যান তিনি। সেখানে তাকে অজ্ঞান করে ধ’র্ষণ করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর