,

পলিথিন ও প্লাস্টিক থেকে ডিজেল-পেট্রল উৎপাদন প্রকল্পের উদ্বোধন

news-image

প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল ও পেট্রল উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত জৈব সার উৎপাদন কেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ছোটবেলায় শুনতাম ছাই থেকে নাকি স্বর্ণ পাওয়া যেত। এখন দেখি সত্যি সত্যি ছাই দিয়েও টাকা ইনকাম করা যায়। নতুনভাবে এই প্রকল্পের শুরু করলাম, আপাতত ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে এই জ্বালানি উৎপাদন করা হবে। দেশের মধ্যে প্রথম বড় পরিসরে এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল, প্যানেল মেয়র আফসানা আফরো বিভা, মেঘা অর্গানিক বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান, মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা, হোসনে আরা বেগম, শিউলি নওশাদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪নং কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৫নং কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৭নং কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং কাউন্সিলর কবির হোসাইন, ১৯নং কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ মো. সাগর, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন ও পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মককর্তারা।

এর মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা