সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি কর্মী নিয়োগের দুয়ার খুলছে সিশেলসে

news-image

নিষেধাজ্ঞা উঠে গিয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের দুয়ার খুলছে পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র সিশেলসে। শ্রম খাতে সহযোগিতা নিয়ে দু’দেশের মধ্যে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সিশেলসে বাংলাদেশি কর্মী নেয়ার বিষয়ে ‘এগ্রিমেন্ট অব লেবার কো-অপারেশন’ বিষয়ে চুক্তি হচ্ছে। সিশেলসে (মরিশাসের পাশে দ্বীপ রাষ্ট্র) আমাদের দেশের ৪/৫ হাজার লোক কাজ করে। সেখানে আরও লোক যাওয়ার সুযোগ আছে। কিন্তু ওখানে একটা নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য একটা এগ্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেক চেষ্টার পর তারা সম্মত হয়েছে। এই এগ্রিমেন্টের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে। এ এগ্রিমেন্ট হলে আশা করা যাচ্ছে নিষেধাজ্ঞাটা উঠে যাবে।’আজ থেকে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে সেখানে বিটিভির সম্প্রচার শুরু হয়েছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক