,

বিদ্যুতের সঙ্গে ফেরত পেলেন ঘুষের টাকা

news-image

৪০ বছর পর বিদ্যুৎ পেয়ে আনন্দিত লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী ইউপির উত্তর চরবংশী গ্রামবাসী। শুধু তাই নয়। এর সঙ্গে ফেরত পেলেন বিদ্যুতের দেয়ার নামে দালাল চক্রের হাতিয়ে নেয়া অতিরিক্ত টাকাও। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানটি সত্য প্রমাণ করলেন পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তারা। ২ সেপ্টেম্বর সোমবার সকালে উত্তর চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠকের মাধ্যমে তারা এ টাকা ফেরত দেন। এ সময় ৯২ জন গ্রাহককে অতিরিক্ত সব টাকা ফেরত দেয়া হয় এবং ওই সদস্যদের সরকারি ফি নিয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

বৈঠকে রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম শেখ মানোয়ার মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান কবীর, উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মো. হোসেন, ডিজিএম (কারিগরি) খান মোহাম্মদ বোরহান উদ্দিন, ফেনী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী ও জেলা সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলামসহ প্রমুখ।

প্রায় এক বছর আগে উত্তর চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ৯২ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য প্রতি গ্রাহক এক হাজার পাঁচশত টাকা করে সাবেক মেম্বার মো. টিটুর কাছে জমা দিয়েছিলেন। ছয় মাস আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ এ খবর জানতে পারে।

পরে সাবেক সেই মেম্বার ও পল্লীবিদ্যুতের ঠিকাদার আলাউদ্দিন, জহির ও আমজাদকে রায়পুর পল্লীবিদ্যুৎ অফিসে ডেকে নিয়ে গ্রাহকের অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মকর্তারা উপস্থিত থেকে সরকার নির্ধারিত ৮৫০ টাকা রেখে বাকি টাকা ফেরত দেন।

এ বিষয়ে দিনমজুর মো. আলী, নুরুল আমিন, নূরজাহান বেগমসহ কয়েকজন গ্রাহক জানান, টাকা ছাড়া বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হয় তা আমরা জানতাম না। এ লাইন সংযোগের জন্য সাবেক মেম্বারকে এক হাজার পাঁচশত টাকা করে দিয়েছিলাম। এখন কর্তৃপক্ষ আমাদের অতিরিক্ত টাকা ফেরত এবং বিদ্যুৎ লাইন সংযোগ পেয়ে আমরা আনন্দিত।

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত সমিতির জিএম শাহজাহান কবীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাই বিদ্যুৎ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর