,

আগামীকাল থেকে ভারতে বিটিভি দেখা যাবে

news-image

সমগ্র ভারতে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। রবিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে ভারতে বিটিভির সম্প্রচার সম্পর্কিত এ তথ্য জানানো হয়। ওই তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে। এ উপলক্ষে আগামীকাল বিকাল ৩ টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর