শ্বশুর বাড়ি যেতে চাওয়াই জীবনের কাল হলো সৌদি প্রবাসী ইব্রাহীমের!
মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের ইব্রাহীমকে (৩৩) নি’র্মমভাবে পি’টিয়ে হ’ত্যার অভিযোগে তার বড় বোনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার বিকালের এ ঘটনায় নিহত ইব্রাহিমের স্ত্রী শিরিন আক্তার লিমা বাদি হয়ে দুই ভাগ্নে ও ননদকে আ’সামী করে লৌহজং থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
পরে সেই রাতেই নি’হতের বোন সুলতানা বেগমকে গ্রেফতার করে ৫ দিনের রি’মান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে মামলার অপর দুই আ’সামি ভাগ্নে সেলিম ও শামিম।নি’হত ইব্রাহিম হাওলাদারের স্ত্রী শিরিন আক্তার লিমা জানান, প্রায় এক যুগ সৌদি আরবে ছিলেন তার স্বামী। বিদেশ থেকে এই দীর্ঘ সময়ে রোজগারের সব টাকা তার আপন বোন সুলতানার কাছেই পাঠিয়েছেন। বোন সুলতানাই আমার স্বামীকে সৌদি আরব পাঠিয়েছিলেন, সেই সুবাদে সকল টাকা পয়সা তার কাছে পাঠাতেন।
“কয়েক মাস পূর্বে আমার স্বামীর দেশে আসলে বোনের কাছে জমা রাখা টাকাগুলো চায়, তবে তাকে টাকা না দিয়ে- সে জমি কিনে দিবে বলে ও পাওনা টাকা দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছিল। এ নিয়ে গত ৩ মাসে কয়েক দফা দেন দরবার হয়।”
তিনি বলেন, গেল শুক্রবার ঘটনার দিন বিকালে আমি ও আমার স্বামী দুইজনে মিলে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে আমার স্বামী ইব্রাহিমকে ঘর থেকে ডেকে নেয় বোন সুলতানা বেগম। আমার বাপের বাড়ি যাওয়ার দরকার নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাগ্নে সেলিম ও শামিম টর্চ লাইট দিয়ে গ’লায় ও ঘাড়ে আ’ঘাত করে। তাৎক্ষণিকভাবে আমার স্বামী মাটি লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
পরে বাড়ির সবাই মিলে আমার স্বামী হার্ট এ্যাটাক করে মা’রা গেছেন বলে চালিয়ে দিতে চেয়েছিল বলেও দাবি করেন নি’হত ইব্রাহিম হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় ননদ ও দুই ভাগ্নেকে আইনের আওতায় এনে শা’স্তির দাবী করেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, নি’হত ইব্রাহিমের বাবা মৃত রতন হাওলাদার পদ্মা সেতুর জমি অধিগ্রহণের টাকাসহ ব্যবসায়ী টাকা মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা রেখে যান। সে সব টাকা বোন সুলতানা বেগমের হাতে ছিল বলে জানান স্থানীয়রা।
মৃ’ত রতন হাওয়াদারের মাওয়া বাজারে একটি মুদি দোকান রয়েছে, সে দোকানের আয় দিয়েই বোন মায়ের সংসার চলছিল। বাবার রেখে যাওয়া টাকা থেকে ইব্রাহিমের আরও এক ভাই মৃ’ত হাসু হাওলাদের চিকিৎসায় ব্যয় করেছে বলে জানান তারা। এ বিষয়ে লৌজহং থানার ওসি মো, আলমঙ্গীর হোসেন জানায়, নিহত ইব্রাহিমের স্ত্রী লিমা বাদী হয়ে তিন জনকে আ’সামী করে একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ১ নম্বর আ’সামী নি’হতের বোন সুলতানাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আ’সামী সুলতানাকে ৫দিনের রি’মান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার দুই ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। নিহত ইব্রাহিমের গ’লায় ও ঘাড়ে এবং তার অন্ডকোষে আ’ঘাতের চিহৃ পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।











