,

খালেদার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ হাইকমিশনার

63301_asdddডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হবে। গতরাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, একতরফা ১০ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৩রা জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ হন তিনি। পরে ৫ই জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে কার্যালয় থেকে বের হতে বাধা দেয়ার পর অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০দল। পরে পুলিশ ব্যারিকেড তুলে নিয়েও কার্যালয়েই অবস্থান করছেন তিনি। আর ৩রা জানুয়ারির পর ব্রিটিশ হাইকমিশনারই প্রথম কূটনীতিক যিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস