সাড়ে ৫ হাজার টাকার বই সাড়ে ৮৫ হাজার টাকায় কিনছে স্বাস্থ্য অধিদপ্তর!

news-image

বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় ৭ কোটি টাকার বই কেনা নিয়ে হরিলুটের অভিযোগ উঠেছে। বাজার মূল্যে সাড়ে পাঁচ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদপ্তর কিনেছে ৮৫ হাজার ৫শ’ টাকায়।

জানা গেছে, সার্জারির শিক্ষার্থীদের ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’ বইটি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের জন্য ১০টি কপি কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। বইটির বাজারমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা হলেও স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি বই কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকায়। ১০ কপি বইয়ের দাম পরিশোধ করা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার টাকা। শুধু এই একটি আইটেমের বই-ই নয়, দুটি টেন্ডারে ৪৭৯টি আইটেমের ৭ হাজার ৯৫০টি বই কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব বইয়ের মূল্য পরিশোধ করা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার টাকা।

গত ১৯ জুন টেন্ডার দুটির কার্যাদেশ পেয়েছে হাক্কানী পাবলিশার্স। তারাই বাজার থেকে বইগুলো কিনে স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করেছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজের জন্য ৩১৭টি আইটেমের ২৪৫৪টি বই ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ২৮৫ টাকায় কেনা হয়েছে।

এ ছাড়া সারাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের জন্য ১৬২টি আইটেমের ৫৪৯৬টি বই কেনা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৯৫৮ টাকায়। বইগুলো দ্বিগুণ থেকে ১৫গুণ বেশি মূল্যে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান