,

কসবায় গৃহবধুকে জবাই করে হত্যা

Las Udderনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাদকাসক্ত স্বামী মহসিন মিয়া (৪০) তার স্ত্রী বিউটি আক্তার (২৭) কে জবাই করে খুন করে ঘরের দরজা তালা দিয়ে পালিয়ে গেছেন। তিন মাসের শিশু সন্তানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লাশ দেখত পান। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মহসিন মিয়া স্ত্রী বিউটি আক্তার (২৭) কে নিয়ে বসবাস করেন। সিলেট এলাকায় এক বেসরকারি ব্যাংকে চাকুরী করতেন তিন কন্যা সন্তানে জনক স্বামী মহসিন। বর্তমানে চাকুরীচ্যুত। মাদকাসক্ত মহসিন প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ করেন। তিন মাস আগে বড় মেয়ে সুমাইয়া আক্তার (৫) কে বাড়ি থেকে কোথায় নিয়ে গেছেন কেউ জানেন না। এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করতেন।
বুধবার দুপুরে বাড়ির আশ-পাশের লোকজন মহসিনের বাড়িতে দীর্ঘ সময় ধরে ছোট শিশুর চিৎকার শুনতে পায়। পাশের বাড়ির রাহেনা বেগম গিয়ে দেখেন তালাবদ্ধ ঘরে শিশুর কান্না শোনা যাচ্ছে। পরে স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙ্গে জবাই করা লাশ দেখে অবাক হয়। পাশেই শিশুটি কাঁদছে। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন সরকারকে অবহিত করলে তিনি কসবা থানাা পুলিশকে জানান।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা গৃহবধূ বিউটি আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বলছেন; স্ত্রী বিউটি আক্তারের বাবার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বাড়িতে কেউ নেই। দুই বোন দেশের বাইরে থাকেন। তাদের এক চাচাকে খবর দেয়া হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, মহসীন মাদকাসক্ত। স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে চেতনানাশক কোন কিছু সেবন করিয়ে জবাই করে গৃহবধূকে খুন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ