সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী উপজেলায় আটকের পর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় অস্ত্রসহ তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, নিহত মিঠুন মাধবদীর চিহ্নিত মাদক ও অস্ত্র বিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২টিরও বেশি মামলা রয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিঠুন মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় আটককৃতরা হলেন- টাটাপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০), জহিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৪) ও হারুন রশিদের ছেলে মেহেদী হাসান (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী জেলা ডিবি পুলিশের এসআই আবদুল গাফফার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার সহযোগী সোহেলসহ নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। রাতে তাদের দেওয়া তথ্যমতে মিঠুনকে নিয়ে অস্ত্র উদ্ধারে টাটাপাড়ায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠুনের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে মিঠুনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে মিঠুনের তিন সহযোগীকে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক