কেঁদেই ফেললেন প্রধানমন্ত্রী

pm_bg (1)ডেস্ক রির্পোট : হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা হামলায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ঢামেক বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি পেট্রোলবোমায় দগ্ধ রোগীদের কথা শোনেন এবং তাদের মাথায় হাত বোলান। এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ফার্মাসিস্ট দম্পতি সাহিদা ফাতেমা জামান ও তার স্বামী ইয়াসিন আরাফাত। তাদের ষোল মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ইয়াসিন এরই মধ্যে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে ফাতেমা জামান এখনও ঢামেক বার্ন ইউনিটের আইসিইউ’র বিপরীত পাশে অবস্থিত পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রীর আসার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফাতেমা বলেন, প্রধানমন্ত্রী আসলেন, বিশ্বাসই হচ্ছে না। কেঁদেই ফেললাম। তাকে বললাম, আমরা স্বামী-স্ত্রী দু’জনেই ফার্মাসিস্ট। মানুষের জন্য ওষুধ বানাই। প্রধানমন্ত্রী ধৈর্য্য সহকারে আমাদের কথা শুনলেন। নিজেও কাঁদলেন। বললেন, দোয়া করি, দ্রুত সুস্থ হয়ে সন্তানের কাছ ফিরে যাও।

এ সময় প্রধানমন্ত্রী এখানে (বার্ন ইউনিটে) চিকিৎসাধীন আমাদের সবার হাতে একটি করে দশ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক তুলে দেন- বলেন ফাতেমা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা