একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানায়, উপজেলার গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছে সকালে রশি দিয়ে ঝুলানো দুটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোপিনগর গ্রামের পরেন শিশার মেয়ে কাজলী মর্মূ এবং পাশ্ববর্তী মহিমাপুর গ্রামের সুধীর হেব্রমের ছেলে জয় হেব্রমের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, কাজলী মর্মূ নজিপুর মহিলা ডিগ্রী কলেজে এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জয় পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পত্নীতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি