,

নাটোরে সেই মা-মেয়েকে লংকা-বাংলা ব্যাংকের সম্মাননা

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছর এক সঙ্গে এইচএসসি জয়ী সেই মা-মেয়েকে লংকা-বাংলা ব্যাংক সম্মাননা দিয়েছে। শুক্রবার ঢাকা থেকে ব্যাংকের এডিসি ও লংকা-বাংলা ফাউন্ডেশনের প্রধান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল মা মাছুমা খাতুনের বাড়ি বাগাতিপাড়ায় এসে এ সম্মাননা প্রদান করেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মা-মেয়ের সাফল্যের খবর ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এলে ঝরে পড়ার পর নতুন করে পড়া-লেখার যুদ্ধে নামা এসব নারীদের উৎসাহ যোগাতে এ ধরণের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে মোবাইল ফোনে মা ও মেয়েকে ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ বিরতির পর নতুন করে লেখা পড়া শুরু করে নিজের মেয়ের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় মা মাছুমা খাতুনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করে ব্যাংক কর্তৃপক্ষ। একই সাথে মা মাছুমা খাতুন ও মেয়ের জান্নাতুল ফেরদৌস মনি’র হাতে বই ও উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। এসময় ব্যাংকের ঢাকার বনানী কর্পোরেট প্রধান কার্যালয়ের মনিটরিং ও কালেকশন ইউনিটের ব্যবস্থাপক (এসএমই-ওপিএস) শাহিনুর রেজা তার সঙ্গে ছিলেন।
এর আগে মা-মেয়েকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিসি অফিসে এক সংবর্ধনা প্রদান করেন এবং তাদের ল্যাপটপ উপহার দেন। এছাড়াও উপজেলা পরিষদ থেকে মা মাছুমা খাতুন ও মেয়ে জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা ও বৃত্তির অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, নবম শ্রেণীতে পড়ুয়া মাছুমা খাতুনের বিয়ের পর পড়া-লেখা বন্ধ হয়ে পড়ে। বিয়ের ১৯ বছর পর মেয়ের সাথে নবম শ্রেণীতে ভর্তি হয়ে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হন মাছুমা খাতুন। তিনি উপজেলার বাগাতিপাড়া সদর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ