,

গভীর রাতে বন্ধুর ডাকে সাড়া দিয়ে কিশোরীর সর্বনাশ

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে গভীর রাতে মোবাইল করে ডেকে নিয়ে ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মহিপুর থানার সদর ইউনিয়নের নজবিপুর গ্রামে। কিশোরীর বাবা জামাল হাওলাদার বৃহস্পতিবার রাতে মহিপুর থানায় একই এলাকার রাকিবুল (২০), বাবু (২২) ও ওবায়দুল (২৪)কে আ’সামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধ’র্ষণের শিকার কিশোরীকে উ’দ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর পিতা একজন জেলে। তার মেয়ে মহিপুর কো-অপারেটিব মাধ্যমিকি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন ২৮ আগস্ট বুধবার রাত দুইটার দিকে একই এলাকার রাকিবুল ওই কিশোরীর দাদীর মোবাইল ফোনে কল দিয়ে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। এ সময় অভিযুক্ত রাকিবুল অপর দুই সহোযোগিতায় একটি বালুর মাঠে নিয়ে গিয়ে তাকে ধ’র্ষণ করে বলে মামলায় উল্লেখ করেন।

কিশোরীর বাবা জামাল হাওলাদার জানান, আমার মেয়ের সাথে রাকিবুলের বন্ধুত্বের সম্পর্ক ছিলো। ঘটনার দিন রাতে আমার মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাকিবুল মোবাইল ফোনে আমার মেয়েকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তার মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহিপুর কুয়াকাটা মহাসড়কে একটি ইজিবাই যোগে বাড়ি ফিরে তার মা ও দাদীর কাছে ঘটনা খুলে বলে।

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে মেয়ের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। কিশোরিকে উ’দ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আ’সামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর