এনকাউন্টার ইচ্ছাকৃত নয়- পরিস্থিতি বাধ্য করে

dmp_219109ডেস্ক রির্পোট : ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীতে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে তা ইচ্ছাকৃত নয়। পরিস্থিতি এনকাউন্টারে বাধ্য করে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। অনেক সময় নাশকতাকারী বা অপরাধীরা তাদের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতি যখনই আসবে, তখনই এ ধরনের ঘটনা ঘটবে।
চলমান সহিংসতা কমে এসেছে দাবি করে তিনি বলেন, আমি বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে সহিংসতা কমে আসবে। সহিংসতা কমে এসেছে, আপনারা দেখছেন। আগামীতে সহিংসতা আরো কমে যাবে বলেও আমি আশা করছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা অপরাধ করবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা