,

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখেই ফাঁ’স

news-image

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জারমিন আক্তার জুঁই (২০) নামে এক শিক্ষার্থীর ঝু’লন্ত ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং জামালপুর সদরের বাগেরহাটা গ্রামের জুলহাস হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ছাত্রী মেছ থেকে দরজা ভেঙে তার ম’রদে’হ উ’দ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি আ’ত্মহ’ত্যা করেছেন তা জানা যায়নি।

পুলিশ ও জুঁইয়ের সহপাঠীরা জানায়, ত্রিশাল পৌর শহরের চরপাড়া এলাকায় শেখ মঞ্জিলের দোতলা একটি ছাত্রী নিবাসে থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো জুঁই। বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে মেসে এসে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি পরও দরজা খোলেনি জুঁই। পরে অন্য রুমের মেয়েরা দরজার ফাঁক দিয়ে জুঁইকে জানালার সঙ্গে ঝু’লতে দেখে। খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে জানালার সঙ্গে উড়না পেচানো ম’রদে’হ উ’দ্ধার করে। এসময় তার রুম থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ হাতে লেখা ও স্বাক্ষর করা একটি চিরকুট উ’দ্ধার করে পুলিশ।

জুঁইয়ের সহপাঠী শিলা সাদিয়া বলেন, জুঁই তিনটা পর্যন্ত আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ছিল। পরে কীভাবে কি হয়েছে বুঝতে পারছি না। ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জানালার সঙ্গে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর ম’রদে’হ উ’দ্ধার করি। প্রাথমিকভাবে আ’ত্মহ’ত্যা বলেই ধারণা করা হচ্ছে। তারপরও পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করবে। ম’রদে’হ ম’য়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান