,

ভিক্ষার টাকা নিয়ে প্রতিবন্ধী মেয়েকে মে’রে ফেললেন সৎবাবা

news-image

জেলা প্রতিনিধিঃ যশোরে সৎবাবার ছু’রিকা’ঘাতে সুমী আক্তার (২৫) নামে এক শা’রীরিক প্রতিবন্ধী তরুণী নি’হত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগরাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সৎবাবা নাজমুল হোসেন পালিয়ে গেছেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শা’রীরিক প্রতিবন্ধী সুমী ও তার মা রেশমা খাতুনকে ফেলে বাবা চলে যান। পরে সুমীর মা নাজমুল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। নাজমুলের সংসারে পাঁচ সন্তান রয়েছে। নাজমুল ঢাকায় রিকশা চালান। সুমী ও তার মা ঢাকায় ঠেলাগাড়ি চালিয়ে ভিক্ষা করেন। তাদের ভিক্ষার জমানো টাকা থেকে আরেক মেয়ে সাথীর বিয়ের জন্য ২০ হাজার টাকা ধার নেন নাজমুল। ঈদের পর সুমীকে ওই টাকা ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু ঈদের পরও টাকা ফেরত দেননি নাজমুল।

বুধবার গ্রামের বাড়ি নাজমুলের কাছে সুমী পাওনা টাকার জন্য চাপ দেন। এই নিয়ে দুপুরে নাজমুলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। রাতে সুমী আগরাইল গ্রামে তার নানা বাড়ি ছিল। রাতেই ওই বাড়িতে ঢুকে সুমীর পেটে ছু’রিকা’ঘাত করে পালিয়ে যান নাজমুল। গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোরে সুমীর মৃ’ত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, ছু’রিকা’ঘাতে প্রচুর র’ক্তক্ষরণে সুমীর মৃত্যু’ হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর