,

গাজীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় দুটি বাসের সংঘর্ষে হেলপারসহ দুইজনের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। জানা গেছে, তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাঁধার সময় ঢাকাগামী একটি এসআর প্লাস পরিবহন (নৈশ কোচ) বাসটিকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের বাস দুটি রশি দিয়ে বাধার সময় মালিক জলিল ও জাহাঙ্গীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এসআর প্লাস পরিবহনের অন্তত ৪ যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর