,

জামালপুরের নতুন ডিসি বললেন, আমার দরজা সারাক্ষণ খোলা থাকবে

news-image

জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মোহাম্মদ এনামুল হক। বুধবার (২৮ আগস্ট) মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, আমারা দরজা সারাক্ষণ খোলা থাকবে।

এ সময় তিনি বলেন, সরকার আমাদের বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনেছেন। দেশ আমাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে জনগণের সেবা করার জন্য। জাতির পিতা বলেছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। সেই সেবা করতেই আমি এসেছি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সমকাল ও চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, সময় টেলিভিশনের জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ ও আজিজুর রহমান ডল প্রমুখ বক্তব্য রাখেন।

ডিসি আরো বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে সাধারণ মানুষের সাথে গণশুনানি করবো। জেলার উন্নয়নে নতুন ডিসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণের সেবা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর