,

অবশেষে ‘ঢেলে দেই’ নিয়ে মুখ খুললেন বক্তা তাহেরী

news-image

‘হিংসা-প্রতিহিংসা থেকে অনেকে আমার বক্তব্য কাট করে ট্রল করছে’- এমনটি দাবি করেছেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। ‘ঢেলে দেই’ বক্তা হিসেবে যিনি এখন বেশ আলোচিত-সমালোচিত।

একাধিক ওয়াজ মাহফিলে ‘চা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই’- কথাগুলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন এ বক্তা। বুধবার ‘ঢেলে দেই’ বক্তা তাহেরী নজরদারিতে- এমন শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী নিজ অবস্থানের কথা এভাবে ব্যক্ত করেন।

ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল আচারভঙ্গি নিয়ে সমালোচনার জবাবে তাহেরী বলেন, ‘ওয়াজ-মাহফিল নিয়ে সমালোচনা দু-একজন করতেই পারেন। কিন্তু আমার গ্রহণযোগ্য আলোচনার বিষয়গুলো নিয়েই তো আপনারা প্রচার করবেন। যারা ওয়াজ-মাহফিল থেকে শব্দ কাট করে আমাকে সমালোচনার পাত্র হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান।’ ওয়াজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির বিষয়ে তিনি বলেন, ‘সরকার-আইনশৃঙ্খলা বাহিনী যে কাউকে নজরদারিতে রাখতে পারে। এতে আমি বিচলিত নই।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহেরীর ওয়াজ নিয়ে নানা ট্রল বের হয়। ওয়াজে ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই? … ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না’- প্রভৃতি কথা নিয়ে তৈরি হয় টিকটক ভিডিও।

তার কয়েকটি ওয়াজের ভিডিওতে অশ্লীল আচারণভঙ্গি, জিকিরের মাঝে গান-নাচ থাকা নিয়েও সমালোচনা হয়। গত বছরের মাঝামাঝিতে একটি ওয়াজ মাহফিলে জিকিরের সময়, ‘বসেন বসেন, বসে যান’ উদ্ধৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়।

সম্প্রতি উত্তর বঙ্গের একটি জেলায় ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ‘পোলাতো নয় সে যে আগুনের গোলা রে’ গানটি নেচে-গেয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহেরী। ওয়াজ মাহফিলে নাচ ও গানের বিষয়ে ওই সময় তিনি বলেন, ‘এটা গান না। এগুলো করে আমি পোলাপাইনদের কৌশলে লাইনে আনি।’

ওয়াজে অশ্লীলতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দীক বলেন, যেকোনো ওয়াজ ও ওয়াজের বক্তাকে আমরা নিয়মিত ফলোআপ করি। আমাদের সাইবার সেল এ নিয়ে কাজ করছে। তারা রিপোর্ট করলে তার (তাহেরী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সূত্র- জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর