,

পিস্তল পরিষ্কার করে নিজের মাথায় গু’লি করলেন পুলিশ কর্মকর্তা

news-image

জেলা প্রতিনিধি –কুড়িগ্রামে নিজের মাথায় গু’লি চালিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। নিজের নামে ইস্যু করা সরকারি পিস্তল দিয়ে নিজের মাথায় গু’লি করেন তিনি। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম সেলিম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির হাটিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই বাসায় আ’ত্মহ’ত্যা করেন তিনি।

সেলিম জাহাঙ্গীর সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আবুল কালাম আজাদের একমাত্র সন্তান ছিলেন জাহাঙ্গীর। ২০০৭ সালে এএসআই হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। পরে পদোন্নতি পেয়ে এসআই হন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, বুধবার বিকেলে এসআই জাহাঙ্গীর বাসায় বসে পিস্তল পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ মাথায় পিস্তল ঠেকিয়ে গু’লি করেন তিনি। জাহাঙ্গীরের আট বছর বয়সী ছেলে ছাড়াও ওই সময় বাসায় ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা ও মা। তবে প্রাথমিকভাবে তার আ’ত্মহ’ত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ফাঁ’ড়িতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার ডান দিকে কানের ওপরে ‘গু’লির চিহ্ন রয়েছে। গু’লিতেই তার মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিজের মাথায় গু’লি চালিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন এসআই সেলিম জাহাঙ্গীর। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। তদন্তের মাধ্যমে এর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর