মিন্নি জামিন পাবেন কি না, জানা যাবে কাল
বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতে আয়েশার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।
জেড আই খান পান্না আদালতকে বলেন, আয়েশা ১৯ বছর বয়সী একটা মেয়ে। তার স্বামী এ ঘটনায় মারা গেছেন। তার পালানোর কোনো সুযোগ নেই। তার পক্ষে জামিন চান তিনি। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, তিনি (মিন্নি) ঘটনার পরিকল্পনাকারী। এখনো মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। ন্যায় বিচারের স্বার্থে তাকে যেন জামিন দেওয়া না হয়।
গত ২০ আগস্ট হাইকোর্ট রিফাত শরীফ হ’ত্যা মামলায় আয়েশার কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেটসহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্র’কাশ্যে কু’পিয়ে হ’ত্যা করা হয় মিন্নির স্বামী রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আ’সামি করে হ’ত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার পর থেকেই নিখোঁজ হন রিফাত শরীফের হ’ত্যাকারীরা। এর ছয়দিন পর ২ জুলাই এই হ’ত্যা মামলার প্রধান আ’সামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘ব’ন্দুকযু’দ্ধে ‘ নি’হত হন। এ মামলায় অন্য আ’সামিরা গ্রেপ্তার রয়েছে। তবে এ মামলায় হঠাৎ করে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ।










