,

মিন্নির জন্য হাইকোর্টে লড়বেন শতাধিক আইনজীবী

news-image

আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মামলার আ’সামি ও নি’হতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বিষয়ে চূড়ান্ত শুনানি হবে দুপুরে। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টা থেকে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এদিন মিন্নিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ে অংশ নিবেন দেশের অনেক প্রথিতযশা আইনজীবী। যার অগ্রভাবে থাকবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, ব্যারিস্টার অনিক আর হক,অ্যাডভোকেট জেসমিন সুলতানা অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম এবং অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

এছাড়া মিন্নির পক্ষে আদালতের এজলাস কক্ষে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মাহরিন মাসুদ ভূইয়া, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট রোনা নাহরিন, অ্যাডভোকেট রোহানী ফারুক খান, অ্যাডভোকেট দেবাজিৎ দেবনাথ, অ্যাডভোকেট নাজমুস সাকিব, অ্যাডভোকেট সাহাবুদ্দিন লার্জসহ শতাধিক আইনজীবী।

এ বিষয়ে অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, যে মুহুর্তে শুনেছি বরগুনার আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, তখন থেকেই আমরা তাকে আইনি সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেই। একটি অসহায় মেয়ের পক্ষে আমরা আইনি লড়াই করছি এটাই আত্মতৃপ্তি।

এর আগে গত ২০ আগস্ট রিফাত শরীফ হ’ত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেনো জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেট সহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়। মামলার চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর