,

কাজ করতে করতে অফিসেই নারী ব্যাংকারের মৃত্যু (ভিডিও ভাইরাল)

news-image

অসুস্থ হয়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত্যুর সেই ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।
ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহান নামের ওই নারী প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের কর্মরত ছিলেন। সেই অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওটি।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, অফিসে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে ওই নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান। এ সময় তিনবার পানি পান করেন তিনি। এ ছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তবে তিনি চেয়ার থেকে ফ্লোরে পরে যান। কিছুক্ষণ তার সেবা করে সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান। প্রাইম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। তাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড় ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

https://www.facebook.com/bangladesh24online1/videos/462456671007684/?t=0

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান