,

নাটোরের বড়াইগ্রামে বিরল আকৃতির শিশুর জন্ম

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিরল আকৃতির এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। মানবদেহে মস্তিষ্ক মাথার ভেতরে থাকলেও শিশুটির মস্তিষ্ক মাথার খুলির বাইরে। শিশুটি উপজেলার ধানাইদহ গ্রামের দিনমজুর জাহিদুল ইসলাম ও সোনিয়া খাতুন দম্পতির সন্তান। বিরল আকৃতির এ শিশুটিকে এক নজর দেখতে স্থানীয়দের হাসপাতালে ভীড় করতে দেখা গেছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া জাহেদা হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু তার মাথার গঠণ স্বাভাবিক নয়। তার মস্তিষ্ক মাথার খুলির বাইরে ঝুলছে। এতে নবজাতক সন্তান হওয়ায় আনন্দের পরিবর্তে পরিবারটিতে চরম হতাশা নেমে এসেছে।

এ ব্যাপারে শিশুটির পিতা জাহিদুল ইসলাম বলেন, কত আশা নিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু আল্লাহ আমাকে এ কেমন সন্তান দিলেন। শুনছি, উপযুক্ত চিকিৎসা করালে নাকি সে ভাল হতে পারে। কিন্তু এতো টাকা খরচ করার আমার সাধ্য কোথায়।

বনপাড়া জাহেদা হাসপাতালের কনসালটেন্ট ডা. জাহেদুল ইসলাম জানান, একে মেনিঙ্গোসিল বলে। শিশুটি জীবিত আছে, দুধ খাচ্ছে। শিশুটিকে ঢাকা অথবা রাজশাহীতে নিউরোসার্জনের কাছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর