,

ফুটপাতে দাঁড়ানো বিআইডব্লিউটিসি কর্মকর্তার পা পিষে দিল বাস

news-image

রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে এক নারীর পা পিষে দিল ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস। আহত কৃষ্ণা রায় (৫৫) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে কর্মরত। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হাঁটুর নিচ থেকে তার পা কেটে ফেলেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জড়িত ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও বিআইডব্লিউটিসি সূ্ত্রে জানা গেছে, আহত ওই কর্মকর্তার বাসা পুরান ঢাকার টিকাটুলীতে।

পুলিশ জানায়, অফিস শেষে বাসে উঠতে বাংলামোটরে সড়কের পূর্ব পাশের ফুটপাতে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় শাহবাগমুখী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস ফুটপাতে উঠে গেলে তার নিচে কৃষ্ণা চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় কৃষ্ণাকে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেয়া হয়। সর্বশেষ সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ জানান, ঘটনার খবরে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। আমরা মালিককে খবর দিয়েছি। চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে থাকা আমাদের সহকর্মী কৃষ্ণা রায়কে চাপা দেয়। উনার বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে। পরে অন্য সহকর্মীদের সহযোগিতায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর