সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার

news-image

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের আলোচিত ঘটনাটির পর সরকারের নীতিনির্ধারক মহলের বেশ টনক নড়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ছোট রুমগুলো বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে উর্ধ্বতন কর্মকর্তাদের মূল অফিসরুমের সঙ্গে লাগোয়া ছোটরুমে অনেক সময়ে খাট রাখা হয়। অনেক সময় সেখানে টেবিল চেয়ারও থাকে যাতে সেখানে উর্ধ্বতন আমলারা সেখানে বিশ্রাম নিতে পারে বা দুপুরের আহার করতে পারে।

কিন্তু সরকারের নীতিনির্ধারকরা বলছেন, সরকারি অফিস কাজের জায়গা, সেটি বিশ্রাম করার জায়গা নয়। বিশ্রাম করার জন্য কর্মকর্তাদের বাসস্থান রয়েছে। এই সরকারি অফিসগুলোতে কোনোরকম বিশ্রামকক্ষ বা ছোটকক্ষ থাকার প্রয়োজন নেই।

জেলা প্রশাসকদের অফিস কক্ষগুলোতে লাগোয়া এরকম ছোট কক্ষ রয়েছে এবং অধিকাংশ অফিসের এই ছোটকক্ষে খাট পাতা থাকে। অনেকে সেখানে বিশ্রাম নেন, অনেকে সেখানে দুপুরে খাওয়াদাওয়াও করেন। এই ছোটকক্ষের এরকম অনেক অপব্যবহারের কথা এর আগেও জনপ্রশাসন এবং মন্ত্রী পরিষদ বিভাগে এসেছিল। এজন্যই সরকার এখন চূড়ান্তভাবে অনতিবিলম্বে সার্কুলার জারি করছে যেখানে এইসব বিশ্রামকক্ষগুলো বন্ধ করার জন্য নির্দেশনা জারি করা হচ্ছে।

জেলা প্রশাসক ছাড়াও সরকারি কর্মকর্তাদের অফিসে এরকম ছোটকক্ষ রয়েছে। তবে সাধারণত সচিব, সিনিয়র সচিবদের অফিসে বিশ্রামক্ষটি অপেক্ষাকৃত বড়। শুধু সচিবদের নয়, মন্ত্রীদেরও এরকম ছোটকক্ষ রয়েছে। এই কক্ষগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক