সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ লাখ টাকার কালাবাবুর এখন ক্রেতাই নেই

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার মেহেদী হাসান ৪০ মণ ওজনের গরু কালাবাবুকে ঢাকার কোরবানির পশুর হাটে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে কালাবাবুর ক্রেতা মেলেনি। তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। গরুটি বিক্রি করতে না পারায় হতাশ গরুর মালিক।

গরুর মালিক মেহেদী হাসান জানান, কালাবাবুকে নিয়ে তিনি বিপাকে পড়েছেন। গত বছরও ঢাকার একটি হাটে নিয়ে যাওয়া হয়েছিল। ৯ লাখ টাকা দাম উঠেছিল। আরও দামের আশায় গতবার বিক্রি করেননি। এক বছর লালন-পালনের পর কালাবাবুর ওজন এখন তিন মণ বেড়ে ৪০ মণ হয়েছে। কিন্তু ক্রেতা পাওয়া যায়নি। হাটে নেয়ার আগে বাড়িতে পাইকাররা এসে সাত লাখ টাকা পর্যন্ত দাম বলেছিলেন।

তিনি আরও জানান, প্রায় সাড়ে ৬ বছর আগে নিজের খামারেই জন্ম হয় কালাবাবুর। এরপর থেকে তাকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়। গত কোরবানিতে এই গরুটির ওজন ছিল প্রায় ৩৭ মণ। সেই সময় কালাবাবুকে ঢাকার একটি হাঁটে উঠানো হয়। সেখানে ক্রেতারা এই গরুটির দাম ৯ লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি বেশি দামের আশায় গরুটি ওই সময় বিক্রি করেননি। এক বছর লালন পালনে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। এবার ঈদের পাঁচদিন আগে কালাবাবুকে ঢাকার মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের কোরবানির হাটে নিয়ে যান। হাটে নেয়ার পর থেকে সবাই শুধু দেখতে আসেন। অনেক মানুষ জড়ো হয়। তিনি ১৫ লাখ টাকা দাম চান। আরও কম হলেও বিক্রি করে ফেলতেন। কিন্তু কেউ তেমন দামই বলেননি।

মেহেদী হাসান জানান, ষাঁড়টি দেখতে কালো বলে তার নাম ‘কালাবাবু’ রাখা হয়। কালাবাবু খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ দফতরের পরামর্শক্রমে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছেন। গরুটি বিক্রি করতে না পারায় তিনি হতাশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক