,

নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপের আহ্বান

khaleda-hudaচলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিঠিটি খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে পৌঁছে দেন অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ। বিষয়টি  নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিটি নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরাজমান সঙ্কট থেকে উত্তরণের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনুস্টিটিউশন সেমিনার হলে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের এক মতবিনিময় সভা হয়। এ সভায় সকলের বক্তব্যের আলোকে এবং ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ এর প্রস্তাবনা গৃহিত হয়। এতদসঙ্গে প্রেরিত উক্ত প্রস্তাবনার আলোকে আপনার শুভ উদ্যোগ কামনা করছি।

চিঠি দেয়ার সময় প্রিন্স চঞ্চল মাহমুদ বলেছেন, ‘আমরা তিন জন বেরিয়েছি। এ চিঠি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ