,

শৃঙ্খলা ভঙ্গ : ওয়ারীর ডিসি বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার নবাবপুরে একজন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ হওয়া বাড়ি ভুমিদস্যুদের দখলে সহায়তার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইব্রাহিম খানকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

সচিব মোস্তফা কামাল উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা সমীচীন হবে বলে প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূমিদস্যু জাবেদ উদ্দিন শেখ ও তার ভাই আবেদ উদ্দিন শেখ পুরাণ ঢাকার নবাবপুরে একজন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ করা বাড়ি দখল এবং এক ব্যবসায়ীর একটি মার্কেট দখল করে নেয় গত বছরের সেপ্টেম্বর মাসে। ওই মার্কেটের ভেতরে ৫ কোটি টাকার মালামাল ছিল, যা লুটপাট হয়ে যায়। পুরো ঘটনায় জাবেদ ও আবেদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন ওই সময় লালবাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ইব্রাহিম খান। প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ইব্রাহিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জাগরণ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর