,

ডিসির সেই অফিস সহকারী বললেন, ‘স্যারের কোনো দোষ নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা দাবি করেছেন, এ ঘটনায় ডিসির কোনো দোষ নেই। সোমবার সকালে গণমাধ্যমকে এ কথা বলেন ওই নারী।

গণমাধ্যমকে সাধনা বলেন, ‘স্যারের কোনো দোষ নেই, তিনি নির্দোষ। কারণ, স্যার আমার কোনো ক্ষতি করে নাই। আমার বাঁচার ইচ্ছে নেই, শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে বেঁচে আছি। এভাবে ধিক্কার না দিয়ে, আমাকে বাঁচার মতো ব্যবস্থা করে দিন।’

ওই নারী আরও বলেন, ‘আমি কিছুই জানি না, এগুলো কে করছে আপনারা তদন্ত করে বের করুন। আমি এর বিচার চাই।’

এর আগে সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন সমালোচিত ওই নারী। সে সময় তার হাতে শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদন পত্র দেখা যায়।

আবেদনে অফিস চলাকালীন অসুস্থ বোধ করায় আগামীকাল ২৭ আগস্ট থেকে তিন দিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত সাধনা। এর কিছুক্ষণের মধ্যেই কেউ কোনো কিছু বুঝে উঠার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তিনি।

গত বৃহস্পতিবার থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে ওই নারী সহকর্মীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় গতকাল জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হলেও ঘটনার সঙ্গে জড়িত ওই নারীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন জামালপুরের মানুষ।

এ ঘটনায় মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে ওই অফিস সহকারীর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান