সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে কোনো মাদক তৈরি হয় না, তবে এর আগ্রাসনে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সেল নবাবগঞ্জ থানা রোববার সন্ধ্যা ৭টায় জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম মাদককে প্রশ্রয় দেয় না। আমরা কোনো মাদক তৈরি করি না, তবুও আমরা মাদকের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গি ও মাদক নির্মূল করে আমরা ২০৪১ সালের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটি শান্তিময় বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই।’

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রীর ডাকে দেশের জনগণ সাড়া দিয়ে জঙ্গি দমনে এগিয়ে এসেছিল। বাংলাদেশের মানুষ কোনো দিনই জঙ্গিবাদকে আশ্রয় দেয়নি। বাংলাদেশ কোনো দিনই সন্ত্রাসকে আশ্রয় দেয়নি।

অনুষ্ঠানের ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে যে ওয়াদা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য এ অঞ্চলে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। ঢাকা জেলা দক্ষিণ অপরাধ (তদন্ত) এএসপি মাসুম ভূঁইয়ার এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক