,

নাটোরে শিশু ধর্ষনের চেষ্টাকারী আটক

news-image

লিটন হোসেন লিমন,নাটোর : নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশু কন্যা ওমর ফারুক (র) হাফিজিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টাকালে নীলচাঁদ (৪০) নামে এক লম্পটকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষনের চেষ্টা মামলা করেছে।

অভিযোগে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁচকৈড় খলিফা পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। ওই সময় শিশুটি সিদ্দিক মোল্লা মিল চাতালে খেলছিল। এমন সময় ওই চাতাল শ্রমিক নীলচাঁদ ওই শিশুটিকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে চাতালের বয়লারের আড়ালে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা এসে নীলচাঁদকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে রাতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে নীলচাঁদের বিরুদ্ধে একটি ধর্ষণের চেষ্টা মামলা করেন। শিশুটির পিতা এধরনের নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

গুরুদাসপুর থাসার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের চেষ্টার আলামত পাওয়া গেছে। মামলা নিয়ে আসামীকে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর