সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সুমি আক্তার উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোটচালক আনোয়ার ফকিরের স্ত্রী।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলায় চারজনসহ মাদারীপুরে আটজন মারা গেলেন।

সুমি আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ আগস্ট জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সুমি। পরে ডেঙ্গু ধরা পড়ে তাঁর। গতকাল তাঁর অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সুমি এক মেয়ে ও দুই ছেলের মা।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মোকাদ্দেস বলেন, ‘গতকাল রাতে সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি প্রাণ হারান।’ বর্তমানে শিবচর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি আছেন বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক