সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভি রহমান মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

শনিবার বাদ আসর আইভি কনকর্ডে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকেরাসহ কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়স্বজন অংশ নেন।

এ ছাড়া আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্যসচিব আবদুল মালেক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন মিলাদে যোগ দেন।

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তাঁর স্ত্রী আইভি রহমানসহ সবার রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী আইভি রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। পরে ২৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক