হরতাল-অবরোধ প্রত্যাহার হলে সংলাপ হতে পারে : হানিফ

hanif-1_218125ডেস্ক রির্পোট : হরতাল-অবরোধ প্রত্যাহার হলে সংলাপ সরকার সংলাপের কথা ভাববে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার দুপুরে দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সংলাপের কথা বলে আসছে। আমি তাদেরকে বলব বর্তমান সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগে বিএনপি-জামায়াতকে চাপ সৃষ্টি করুন। তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য।
বর্তমান সহিংস কর্মকাণ্ডের জন্য বিএনপি দায়ী নয় তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, তারা যদি এ কর্মকাণ্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সংকট হচ্ছে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া। এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসের জন্য? তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি বর্তমান সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এ কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সম্ভব। তাই করতে আমরা বদ্ধপরিকর।
বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হানিফ বলেন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন যখন স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেন তখন পুরো জাতি স্তম্ভিত হয়ে যায়। তার জামাতা ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে লেখালেখি করেন। 'জামায়াতের সান্নিধ্যে' আসায় তিনি স্বাধীনতার চেতনা থেকে কিছুটা দূরে সরে গেছেন কিনা জানি না। আমরা আশা করছি- তিনি মুক্তিযুদ্ধের চেতনার কাছেই ফিরে আসবেন।'
নাশকতা দমনে সরকার ব্যর্থ হচ্ছে কেন- প্রশ্ন করা হলে হানিফ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন। তাদের ৩০-৩৫ ভাগ ভোটার রয়েছে। তাছাড়া তাদের লাখ লাখ কর্মী রয়েছে। তাদের দমন করতে একটু সময় তো লাগবেই। তবে আশা করছি খুব শিগগিরই এদেরকে দমন করতে পারব।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা