,

সোমবার থেকে শুরু সৌদি যেতে ইচ্ছুকদের নাম নিবন্ধন

man powerসৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার থেকে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ডিজিটাল ওয়ার্ল্ড মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে দুইশ’ টাকায় নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন এবং দেশের সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া জনশক্তি রফতানী ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পক্ষে জাতীয় দৈনিক এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
দীর্ঘ প্রায় ৭ বছর বন্ধ থাকার পর রবিবার সৌদি আরবে বাংলাদেশী কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এর ফলে মধ্যপ্রাচ্যের এ দেশে আবারও বাংলাদেশী কর্মী যাওয়ার প্রক্রিয়া ‍শুরু হয়।
বিএমইটির পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) নুরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি আরব যেতে ইচ্ছুক যে কোনো পুরুষ ও নারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে নিজের নাম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা নিজ নিজ জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিজের নাম নিবন্ধন করা যাবে।
শুধু সৌদি আরব নয়, ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে অন্য যোকোনো দেশে যেতে আগ্রহীরাও নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া হংকং, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে গৃহশ্রমিক (হাউজ কিপিং) পেশায় কাজ করতে আগ্রহী নারীরা নিজেদের নাম নিবন্ধন করাতে পারবেন। এই তালিকা যোগ হবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত তালিকার সঙ্গে।
পুরুষ শ্রমিকের ক্ষেত্রে নিবন্ধনের বয়সসীমা ১৮-৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদের বয়সসীমা ২৫-৪৫ বছর। নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর